গাজীপুরে কৃষক দলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
গাজীপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ০১:২৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৩৩৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (রবিবার, ৩০ নভেম্বর) গাজীপুর শহরের জয়দেবপুর বিএনপি’র দলীয় কার্যালয়ে দুপুরে গাজীপুরে মহানগর কৃষকদলের উদ্যোগে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর কৃষক দলের আহ্বায়ক মো: আতাউর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, মহানগর কৃষক দলের সদস্য সচিব খান জাহিদুল ইসলাম নিপু, মহানগর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইজ উদ্দিন তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আরথ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রোববার (২৩ নভেম্বর) শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।






















