গাজীপুরে জেএমবি’র বোমা হামলার ২০তম বার্ষিকী পালিত
- আপডেট সময় : ১২:১৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ২৭৪ বার পড়া হয়েছে
গাজীপুরে আইনজীবী সমিতির হলরুমে ২০০৫ সালে জেএমবি’র আত্মঘাতি বোমা হামলার ২০তম বার্ষিকী দিনব্যাপী নানা কর্মসুচির মাধ্যমে পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার সকালে গাজীপুর জেলা আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গনে বোমা হামলায় স্থাপিত স্মৃতিস্তম্ভ ‘‘স্মৃতি শিখা অনির্বাণ’’ এ ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে দুপুরে শহীদ আইনজীবীদের স্মরণে ও আহত আইনজীবীদের সুস্থ্যতা কামনায় আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে শোকসভা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ শমসুল হক ভ’ইয়া সভাপতিত্বে একটি শোক র্যালী জেলা আইনজীবী সমিতি থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় আইনজীবী সমিতিতে এসে শেষ হয়।
অনুষ্ঠিত শোক র্যালী সাধারন সম্পদক মোঃ মোস্তাফিজুর রহমান কামাল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা, সাবেক সভাপতি,সাধারন সম্পাদকসহ গাজীপুর জেলা আইনজীবী সমিতির সদস্যরা অংশ নেন। দিনটি পালন উপলক্ষ্যে কালো পতাকা উত্তোলন ও কালোব্যাজ ধারণ কর্মসূচী পালন করা হয়।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২ নং হলরুমে জেএমবি’র আত্মঘাতি বোমা হামলায় ৫ আইনজীবীসহ ১০জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়।






















