ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি 

গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৩০৩ বার পড়া হয়েছে
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করছেন।
 রবিবার ৩০ নভেম্বর শহীদ  তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ’ ব্যানারে আয়োজিত  কর্মবিরতি নেতৃত্ব দেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে টেকনোলজিস্ট রেডিওলজি এন্ড ইমেজিং এর মোফাজ্জল হোসেন খান।
এ সময় বক্তারা বলেন, ২০১৫ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় টেকনোলজিস্টদের ১০ম গ্রেড নির্ধারণ করলেও তা এখনও কার্যকর হয়নি। অন্যদিকে ২০১৮ সালে কৃষি ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড দেওয়া হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এখনও তা থেকে বঞ্চিত। তাদের ভাষায়, এটি ‘চরম বৈষম্য’।
 রোববার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন তারা।
আগামী ১ ডিসেম্বর (সোমবার) সারাদেশের সব সরকারি–বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি। তারপর ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
নেতারা আরও জানান, এসব উদ্যোগের পরও যদি দাবি বাস্তবায়িত না হয়, তবে দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি চলবে।
আসন্ন কর্মসূচি সফল করতে দেশজুড়ে মেডিকেল কলেজ, সরকারি–বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসহ সব প্রতিষ্ঠানের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সংগঠনের নেতারা।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি 

আপডেট সময় : ১১:২৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫