ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের শ্রীপুর বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল

গাজীপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৩৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৭৬০ বার পড়া হয়েছে
ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের  গাজীপুরের শ্রীপুর   উপজেলার সাতখামাইর রেলস্টেশনে  ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ময়মনসিংহের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনের যাত্রী জানান, শনিবার বিকেল চারটার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন শ্রীপুরের কাওরাইদ স্টেশনে প্রবেশ করে। কাওরাইদ স্টেশন ছাড়া মাত্রই ট্রেনের ইঞ্জিনে বিকট শব্দ হয়। এরপরই ট্রেনের গতি কমে গিয়ে ইঞ্জিনে থাকা মবিল ছড়িয়ে ছিটিয়ে ট্রেনের যাত্রীদের গায়ে পড়তে থাকে।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোঃ শামীম জানান, ট্রেনটি হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে ময়মনসিংহ অঞ্চলের সাথে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে আনতে ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়েছে। ইঞ্জিন বিকলের ঘটনায় আশপাশে স্টেশন কয়েকটি ট্রেন যাত্রাবিরতি করছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরের শ্রীপুর বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল

আপডেট সময় : ০৬:৩৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫