ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও  মুরগির মাংস খেয়ে ফার্মের দেড়শ শ্রমিক অসুস্থ

প্রিন্ট নিউজ :
  • আপডেট সময় : ০৮:৫১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে একটি পোল্ট্রি ফার্মের দুপুরের খাবার খেয়ে অন্তত ১৫০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

রোববার দুপুরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরবরাহ করা মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ার পর এই গণ-অসুস্থতার ঘটনা ঘটে।

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে জগন্নাথপুরের বড় খোচাবাড়ী সংলগ্ন ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘নর্থ এগ’-এর শ্রমিক-কর্মচারীরা লেয়ার মুরগির মাংস দিয়ে মধ্যাহ্নভোজ সম্পন্ন করেন। কাজ শেষে বাড়ি ফেরার পর গভীর রাত থেকে অনেকের পেটব্যথা, ডিসেন্ট্রি (আমাশয়), জ্বর ও বমি শুরু হয়। সোমবার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ৩৬ জন অসুস্থ শ্রমিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬ জন রোগী ইনফেকশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বাকি ১০ জন ভর্তি হওয়ার পর কৌশলে হাসপাতাল ত্যাগ করেছেন। এছাড়া অসুস্থ অনেক শ্রমিক স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, প্রতিদিনের মতো রোববারও তাদের ফার্মের মুরগি দিয়েই খাবার দেওয়া হয়েছিল। খাওয়ার পর থেকেই অস্বস্তি শুরু হয় এবং রাতে তা ভয়াবহ রূপ নেয়। তবে প্রতিষ্ঠানের চাপের কারণে অনেকেই বিষয়টি নিয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

এ বিষয়ে জানতে ‘নর্থ এগ’ ফার্মের ম্যানেজার মো. ফেরদৌসের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল জানান, সোমবার থেকে পোল্ট্রি খামারের বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে একে ‘ফুড পয়জনিং’ বলে ধারণা।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঠাকুরগাঁও  মুরগির মাংস খেয়ে ফার্মের দেড়শ শ্রমিক অসুস্থ

আপডেট সময় : ০৮:৫১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬