ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে  পাথর তুলতে গিয়ে বালু চাপায় শ্রমিকের মৃত্যু

প্রিন্ট নিউজ :
  • আপডেট সময় : ০৮:৫৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে

বিরামহীন লুটপাটে ধ্বংসপ্রায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার খুঁড়ে পাথর উত্তোলন করতে গিয়ে বালু ধসে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ওই শ্রমিকের নাম ফয়জুর রহমান (২৮)। তিনি উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের পুরান মেঘারগাঁও গ্রামের আহমদ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাঝেমধ্যে বিভিন্ন জনের সঙ্গে ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর তুলতে যান ফয়জুর। সোমবার বিকালেও তিনি কয়েকজনের সঙ্গে সেখানে গর্ত খুঁড়ে পাথর উত্তোলন করতে যায়। হঠাৎ সন্ধ্যার পর কালবৈশাখী ঝড় শুরু হয়। এতে সেখানে আটকা পড়ে তারা।

রাত ৮টার দিকে ঝড় থামলে গর্ত থেকে আবারও পাথর উত্তোলন শুরু করে। একপর্যায়ে গর্তের বালু ধসে চাপা পড়ে ফয়জুর। কিছুক্ষণ পর তার সঙ্গে থাকা লোকজন বালু সরিয়ে তাকে বালুর নিচ থেকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী দয়ার বাজারে নিয়ে তাকে পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা যুগান্তরকে নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সফিকুল ইসলাম খান জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে  পাথর তুলতে গিয়ে বালু চাপায় শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৮:৫৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬