গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের ঘটনায় হওয়া মামলায় আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে মোট ১২ টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
১৭ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত সিদ্ধিরগঞ্জ থানার সর্বশেষ দুই হত্যা মামলায় তার হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন বহাল রাখায় তার বিরুদ্ধে ১২টি মামলায় জামিন দেয় আদালত।
সর্বশেষ ১৭ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত তার বিরুদ্ধে থাকা সবকটি মামলার (মোট ১২টি) হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখায় বুধবার ৩ জুন রাত ১০ টায় জামিনে মুক্তি হয়।