• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

গাজীপুরে বাস চাপায় অটোরিকশা আরোহী দুইজন নিহত

গাজীপুর প্রতিনিধি: / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

গাজীপুরে বাস চাপায় অটোরিকশা আরোহী দুইজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারে নি পুলিশ।
বৃহস্পতিবার দুপুর পৌনে এক টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা অনাবিল পরিবহনের একটি বাস বাসন সড়ক এলাকায় বাস থামিয়ে যাত্রী উঠানামা করছিল। এসময় বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাড়িটিকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অটোরিকশাকে বেপরোয়া গতিতে চাপা দেয়। এতে চালকসহ দুইজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপায় অটোরিকশা আরোহী দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাসের সামনের অংশ কেটে মরদেহ উদ্ধার করা হয়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, যাত্রীবাহী বাস চাপায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের বিস্তারিত পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা